কষে লাথিটা মারলাম ওকে। ইচ্ছে করেই। লাথিটা না মারলে ও পড়তো না। গোলের খুব কাছে চলে এসেছিল। আরেকটু হলেই গোলটা হয়ে যেতো!লাথিটা খেয়ে ও হুমড়ি খেয়ে পড়েছিল। ঠোঁট কেটে গিয়েছিল। রাগে ফুঁসছিল। কিন্তু রেফারি বিশুদা আমাকে সাবধান করে দিয়ে ফাউল দেওয়ায় ও চুপ মেরে গিয়েছিল।
গাজনের মাঠে ওকেই দেখলাম 'শিব' সেজে ঘুরে বেড়াতে। হাতে ছোট একটা ত্রিশূল। ভক্তরা ফুল-বেলপাতা বট গাছের নিচে রেখে দণ্ডায়মান 'শিব'কেও প্রণাম করে ফিরে যাচ্ছে একে একে।
দেখি আমাদের দলের নানুও গেল। ওর দেখাদেখি আমিও।
ফিরে আসতেই বল্টু ফিচেল হাসি দিয়ে বললো," আরে! গোবরাটাকে আবার তুইও প্রণাম করলি!"
- করবো না কেনো, ও তো এখন শিব।
পশ্চিম বঙ্গ, ভারত

No comments
Post a Comment