Saturday, June 11, 2016
ছোট্ট একটু ভালবাসা
ছোট্ট একটু ভালবাসা
মোহাম্মদ সামির আচ্ছা এমন করে ভালবাসা যায় না? ধরেন অফিসে বসে আছেন হুট করে পাগলিটাকে একটা ফোন দিয়ে বললেন, এই শুনছো আমার অফিসের ফাইলটা ...মোহাম্মদ সামির

আচ্ছা এমন করে ভালবাসা যায় না?
ধরেন অফিসে বসে আছেন হুট করে পাগলিটাকে একটা ফোন দিয়ে বললেন, এই শুনছো আমার অফিসের ফাইলটা বাসায় ফেলে এসেছি ড্রয়ারটা একটু চেক করে দেখবা?
তারপর আদরের বউটা তাড়াহুড়া করে ড্রয়ার খুলে দেখলো একটা নীল রঙের খাম পড়ে আছে l
খামের ভিতর চিরকুটে লেখা "বড্ড ভালবাসি তোমাকে"।
কিংবা হটাৎ একদিন অসময়ে ঘরে ফিরে এলেন। খুব তাড়াহুড়া করে বললেন, জরুরি একটা জিনিস ফেলে গেছি।
এরপর পাগলিটার কপালে একটা চুমু খেয়ে বললেন, পেয়ে গেছি এখন যাই...
বিশ্বাস করেন সুখে পাগলীটার দম আটকে আসবে।
পেছন না ফিরেও বুঝতে পারবেন পাগলীটার গালে ভালবাসার অশ্রু চিক চিক করছে।
ভালবাসার মানুষকে ধরে রাখতে হীরার নেকলেস লাগে না, লাগে একটু যত্ন! ''একটু আন্তরিকতা!''
Thursday, June 9, 2016
শিব | সুজয় চক্রবর্তী
শিব | সুজয় চক্রবর্তী
কষে লাথিটা মারলাম ওকে। ইচ্ছে করেই। লাথিটা না মারলে ও পড়তো না। গোলের খুব কাছে চলে এসেছিল। আরেকটু হলেই গোলটা হয়ে যেতো! লাথিটা খেয়ে ও হুমড়ি খ...
কষে লাথিটা মারলাম ওকে। ইচ্ছে করেই। লাথিটা না মারলে ও পড়তো না। গোলের খুব কাছে চলে এসেছিল। আরেকটু হলেই গোলটা হয়ে যেতো!লাথিটা খেয়ে ও হুমড়ি খেয়ে পড়েছিল। ঠোঁট কেটে গিয়েছিল। রাগে ফুঁসছিল। কিন্তু রেফারি বিশুদা আমাকে সাবধান করে দিয়ে ফাউল দেওয়ায় ও চুপ মেরে গিয়েছিল।
গাজনের মাঠে ওকেই দেখলাম 'শিব' সেজে ঘুরে বেড়াতে। হাতে ছোট একটা ত্রিশূল। ভক্তরা ফুল-বেলপাতা বট গাছের নিচে রেখে দণ্ডায়মান 'শিব'কেও প্রণাম করে ফিরে যাচ্ছে একে একে।
দেখি আমাদের দলের নানুও গেল। ওর দেখাদেখি আমিও।
ফিরে আসতেই বল্টু ফিচেল হাসি দিয়ে বললো," আরে! গোবরাটাকে আবার তুইও প্রণাম করলি!"
- করবো না কেনো, ও তো এখন শিব।
পশ্চিম বঙ্গ, ভারত
Monday, June 6, 2016
নির্মলেন্দু গুণ-এর কবিতা | ব্যথার দান
নির্মলেন্দু গুণ-এর কবিতা | ব্যথার দান
তোমার কথা মনে পড়লো, নাকি আমার মনই পড়লো তোমার কথায়? কোনটা যে ঠিক? কোনটা যে ঠিক? কবির মতো উদাস হয়ে ভাবি, ব্যথার মাঝেই আছে কথার চাবি।...
Subscribe to:
Posts (Atom)


