এবিএম মাহাবুবুল ইসলাম
লাইলাতুল বরাতের রূপালি আলোয়
কৈশোরের খুশিতে রাত জেগে রই
সালাতে জিকিরে
রহমত যাচি প্রভু তোমারই কাছে।
আলো-আঁধারে বেহেশতি খুশবুর রাতে,
কিশোরির ডাগরচোখের মুনাজাতে
স্বপ্ন জাগে।
ঘর্মাক্ত গৃহিনীর শতব্যস্ততায়
উনুনের আঁচে অধরখানি তার
বেগুনি রঙে রঙে আদর ছুঁতে চায়।
দাদা-দাদির শান্ত কবরে
দোয়া-দরুদের নির্জন রাতে
রহমতের শিশির কণা আলো হয়ে ঝরে।
স্নেহময়ী মায়ের শুভ্র আঁচলে
পবিত্র কুরআনের সুরেলা তিলাওয়াতে
আলোকিত রাতে জান্নাতি সুর ছড়ায় নিরবে।
লাইলাতুল বরাতের নির্জন রাতে
খোদার রহমত বাতাসে ভাসে।

No comments
Post a Comment